হাওজা নিউজ এজেন্সি: সোমবার বিকেলে ইরান লেবাননের প্রতি সমর্থন জানিয়ে জিয়োনিস্ট শাসনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলক্বাদর বলেন, “যদি জঘন্য জায়োনিস্ট-আমেরিকান জোট আরেকটি ভুল করে, তাহলে সমগ্র অঞ্চল তাদের জন্য জাহান্নামে পরিণত হবে।”
জুলক্বাদর জোর দিয়ে বলেন, “৪৭ বছর (১৯৭৯ সালের ইসলামী বিপ্লব থেকে) এবং ১০০ দিন (২৮ ফেব্রুয়ারির আগ্রাসনের পর থেকে) প্রতিরোধ—যুদ্ধক্ষেত্র থেকে শহরের চত্বর পর্যন্ত, শহরের চত্বর থেকে রাজনীতি ও কূটনীতির ময়দান পর্যন্ত—বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে বদলে দিয়েছে।”
‘শহরের চত্বর’ বলতে তিনি ২৮ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর থেকে ইসলামী শাসনব্যবস্থা সমর্থক জনতার নিয়মিত সমাবেশগুলোর ইঙ্গিত করেন।
তিনি আরও বলেন, “ওয়াশিংটন ও তেল আবিব ছাড়া অন্য কোথাও বিশ্বাসযোগ্য হুমকির সন্ধান করো! যদি জঘন্য জায়োনিস্ট-আমেরিকান জোট আরেকটি ভুল করে, তাহলে এই অঞ্চল তাদের জন্য জাহান্নাম হয়ে যাবে। দাহিয়ার (দক্ষিণ বৈরুত) শহীদদের প্রতি শান্তি বর্ষিত হোক।”
আপনার কমেন্ট